দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক বছরেরও বেশি আগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে, অবরুদ্ধ উপত্যকাটিতে ক্রমেই গভীর হচ্ছে মানবিক সংকট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মানবাধিকার সংস্থাটি জানায়, গাজায় এখনো প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় প্রয়োজন। উপত্যকাটির কোনো হাসপাতালই পুরোপুরি কার্যকর নেই। এ ছাড়া ১৪ লাখ মানুষ খাদ্যসংকটের চরম পর্যায়ে রয়েছেন।
অ্যামনেস্টি বলেছে, ‘ধ্বংসস্তূপের নিচে জবাবদিহির বিষয়টি চাপা দেওয়া যাবে না।’ সংস্থাটি জোর দিয়ে বলেছে, গাজার পুনরুদ্ধার কার্যক্রম আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও ভুক্তভোগীদের অধিকারের ভিত্তিতে পরিচালিত হতে হবে।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া বাধ্যতামূলক আদেশগুলো মেনে চলতে ইসরায়েলকে চাপ দিতে এবং দেশটিকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।
অ্যামনেস্টির সতর্কতা, জবাবদিহির এই ধারাবাহিক অভাব ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও নৃশংসতা সংঘটিত হওয়ার পথ তৈরি করছে।
সূত্র: আল জাজিরা
এমএস/